সাকিব Archives - Online Bangla News ২৪

সাকিব ৪ ম্যাচ নিষিদ্ধ
আবাহনীর বিপক্ষে মাঠের ক্রিকেটে অশোভন আচরণ করায় মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। তিনি জানান, আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ওই ওভারেই আবাহনীর অধিনায়ক সাকিবকে হাঁকান একটি চার ও একটি ছক্কা।

পঞ্চম বলে সাকিব এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। এতে মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন।

৫.৫তম ওভারের সময় তুমুল বৃষ্টি নামলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি যখন মাঠকর্মীদের কাভার আনার ইশারা দিচ্ছেন, তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে তিনটি স্টাম্পই তুলে উইকেটের ওপর ছুড়ে মারেন। তিনি এ সময় আম্পায়ারকে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কিছু একটা বলছিলেন।

বৃষ্টির সময়ে খেলোয়াড়েরা যখন মাঠ ত্যাগ করছিলেন, তখনো নিজেকে সামলাতে বেশ কষ্ট হচ্ছিল সাকিবের। তিনি এ সময় আবাহনীর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে কিছু বললে ক্ষেপে গিয়ে তেড়ে আসেন আবাহনীর কোচ মাহমুদ সুজন। এগিয়ে যান সাকিবও। মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটার তখন জাপটে ধরে থামান সাকিবকে। খালেদ মাহমুদ সুজনকে থামান মোহামেডানের শামসুর রহমান শুভ।

The post সাকিব ৪ ম্যাচ নিষিদ্ধ appeared first on Online Bangla News ২৪.

ক্ষমা চাইলেন সাকিব
মাঠে মেজাজ হারিয়ে ফেলা তার জন্য নতুন কিছু নয়। তবে এবার যেন একটু বেশিই করে ফেলেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে খেলতে নেমে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান যে কাণ্ড ঘটালেন, তাতে হতবাক ক্রিকেটপ্রেমীরা।আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ফের মেজাজ হারান। দৌড়ে এসে তিন স্ট্যাম্প তুলে আছাড় মারেন।

সাকিবের মতো এতবড় সুপারস্টার যখন এমন আচরণ করেন, সেটা তো অবাক করেই। এই ঘটনা নিয়ে এখন সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে সাকিব তার ভুলটা বুঝতে পেরেছেন। অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ফেসবুকে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, আমি ক্ষমা চাচ্ছি, আমার মেজাজ হারানোর জন্য এবং ম্যাচটা সবার জন্য শেষ করে দেওয়ায়, বিশেষত যারা ঘরে থেকে খেলাটা দেখছিলেন। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়র এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।’

সাকিব যোগ করেন, ‘কিন্তু মাঝেমধ্যে কিছু কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিসিয়াল এবং আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা।’

The post ক্ষমা চাইলেন সাকিব appeared first on Online Bangla News ২৪.

(ভিডিও) লাথি মেরে স্টাম্প ভেঙ্গে বিশ্বরেকর্ড, কেন লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান
নামটা যখন সাকিব আল হাসান তখন বিতর্ক যেন তার চিরসঙ্গী একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে বরাবরই থাকেন তিনি তবে দোষ কি শুধু সাকিবের গত কয়েকদিন যাবত লিক নিয়ে আলোচনা-সমালোচনা তো আর কম হলো না মানহীন এমন একটি লীগকে চালিয়ে দেওয়া হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেখানে বাজে আম্পায়ারিং এমনকি ম্যাচ পাতানোর অভিযোগ করেছে বেশকিছু প্রথম সারির গণমাধ্যম আর সর্বশেষ সাকিব যেন নিজেকে ধরে রাখতে পারলেন না হয়তো টুর্নামেন্টের এমন হজবরল অবস্থা দেখে নিজের আক্রোশ থেকেই এমন আচরণ করেছেন তিনি আম্পায়ারের কাছে আবেদন করলেন আউট না দেওয়ায় সরাসরি আম্পায়ারের সামনে থাকা স্ট্যাম্পে লাথি মেরে ভেঙ্গে ফেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে মহামেডান।

এমন মাঝারি টার্গেট পূরণ করতে ব্যাট হাতে নেমে মাঠে রীতিমত ধুঁকছে আবাহনী।

৯ রানেই ৩ উইকেট হারিয়েছে মুশফিকের দল। তিনটি উইকেটেই দখল করেছেন স্পিনার শুভাগত হোম।

২.৫ ওভারে ১৫ রানের খরচায় তিন উইকেট দখল করেছেন তিনি।

শুভাগত হোমের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানরা যখন টালমাটাল, তখন তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি না সাকিব আল হাসান।

অবশ্য মাত্র ১ ওভার করেছেন তিনি। ১০ রান দিয়েছেন। এতেই মেজাজ হারিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছেন।

আবাহনী অধিনায়ক মুশফিককে আউট করতে না পেরে উইকেটে লাথি মেরে বসেছেন তিনি।

পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব । ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে মুশফিবের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি।

এতেই ক্ষেপে যান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।

এতেই ক্ষান্ত হননি তিনি, আম্পায়ারের দিকে রাগত ভঙ্গিতে তাকিয়ে কিছু কথা বলতে থাকেন। বেশ কিছু সময় এমন অক্রিকেটীয় আচরণ করেন সাকিব।

জানা গেছে এরপর খালেদ মাহমুদ সুজন এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান সাকিব-আল-হাসান কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল দেশের অন্যতম সেরা একটা টুর্নামেন্টের এমন কেন বাজে অবস্থা এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়

প্রসঙ্গত এবারের টুর্নামেন্টের সাকিব-আল-হাসান খুব বড় ছোট ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এ কারণে মানসিকভাবে কিছুটা হতাশ হয়ে থাকতে পারেন একই সঙ্গে গত কয়েকদিন যাবত সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক আকারে আলোচনা-সমালোচনা চলছে বিপিএলের এমন মান নিয়ে আর সর্বশেষ সেই সমালোচনায় নতুন যুক্ত হলো সাকিব আল হাসানের এমন কর্মকান্ড

The post (ভিডিও) লাথি মেরে স্টাম্প ভেঙ্গে বিশ্বরেকর্ড, কেন লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান appeared first on Online Bangla News ২৪.

সিপিএল খেলতে অনাপত্তিপত্র পাচ্ছেন না সাকিব!
সামনে খুবই ব্যস্ত সিডিউল বাংলাদেশ ক্রিকেট দলের। এ বছরের আগস্ট ও সেপ্টেম্বরে বিশ্ব ক্রিকেটের তিন পরাশক্তি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে টাইগাররা।এদিকে আগস্টের শেষ দিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হবে। শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। এই লিগে সাকিব আল হাসানকে জ্যামাইকা তালাওয়া তাদের দলে নিয়েছে।

তবে ওই সিডিউল ব্যস্ততার জন্য সিপিএল টুর্নামেন্টটি খেলার জন্য সাকিবের এঅনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।জাতীয় দলের খেলা রেখে বিদেশে খেলার ক্ষেত্রে এনওসি পাওয়াটা কঠিন। এ প্রসঙ্গে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘আমরা এখনো সাকিবের সিপিএলের এনওসি নিয়ে কিছু ভাবিনি। সময় এলে সিদ্ধান্ত নেব। তবে আমরা তাদের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই খেলতে চাই।

The post সিপিএল খেলতে অনাপত্তিপত্র পাচ্ছেন না সাকিব! appeared first on Online Bangla News ২৪.