টি-টোয়েন্টি বিশ্বকাপ Archives - Online Bangla News ২৪

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বৈরি আবহাওয়ায় অবকাঠামো অবনতির কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

আরও পড়ুন:

প্রথমবার সৌদিতে নাইট ক্লাব চালু, ডিজে পার্টিসহ থাকবে নারীও!

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে চিড় ধরে বাংলাদেশের। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে মাঠেই নামার সুযোগ পায়নি তারা।

যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারেও উদ্বিগ্ন নন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার (সাকিব) মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।

আরও পড়ুন

আপনার ঘুস খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, প্রকৌশলীকে বীর মুক্তিযোদ্ধা !

এদিকে প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

এদিন দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে কোহলির খেলার সম্ভাবনা নেই।

অন্যদিকে প্রস্তুতি ম্যাচ হলেও টিভিতে দেখা যাবে এশিয়ার দুই প্রতিবেশীর এই লড়াই। আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় স্টার স্পোর্টসে ম্যাচটি দেখা যাবে। এ ছাড়া বাংলাদেশের নাগরিক টিভিও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। অনলাইনে আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে।

The post মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ appeared first on Online Bangla News ২৪.

শুরুতে চেপে ধরেও শেষে গিয়ে হারলো বাংলাদেশ
ব্যাটারদের হতাশার দিনে সংগ্রহটা খুব একটা বড় হয়নি বাংলাদেশ দলের। তবু বোলাররা ম্যাচ এনে দিয়েছিলেন হাতের মুঠোয়। কিন্তু শেষদিকে গিয়ে ছন্নছাড়া বোলিংয়ে প্রায় জেতা ম্যাচটিই হারতে হলো বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেই প্রস্তুতি পর্ব শুরু হলো টাইগারদের।

আবুধাবির টলারেন্স ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৭ রান করেছিলো বাংলাদেশ। জবাবে ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। কিন্তু শেষপর্যন্ত এক ওভার হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচটি নিয়েছে শ্রীলঙ্কা।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার কুশল জেনিথ পেরেরা (৪) ও পাথুম নিসাঙ্কা (১৫)। বেশি কিছু করতে পারেননি দীনেশ চান্দিমাল (১৩), ভানিন্দু হাসারাঙ্গা (৭), ভানুকা রাজাপাকশে (০) ও দাসুন শানাকারাও (৭)। ফলে মাত্র ৭৫ রানেই ৬ উইকেট হারায় তারা।

ইনিংসের ১১তম ওভারেই ছয় উইকেট পতনের পরও ঘাবড়ে যাননি ফর্মে থাকা টপঅর্ডার ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দো। চামিকা করুনারত্নের সঙ্গে সপ্তম উইকেটে ৮.১ ওভারে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আভিশকা। তিনি অপরাজিত থাকেন ফিফটি হাঁকিয়ে।

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন সৌম্য সরকার। তিনি তিন ওভারে মাত্র ১২ রান খরচ করেন। এছাড়া শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের শিকার একটি করে উইকেট। মূলত শেষ দিকের বাজে বোলিংয়েই হারতে হয়েছে বাংলাদেশকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন খারাপ ছিল না বাংলাদেশের। লিটন দাস আর নাইম শেখের ২৫ বলের উদ্বোধনী জুটিতে ওঠে ৩১ রান। ১৪ বলে ১৬ করে লিটন ফিরলে ভাঙে এই জুটি।

নাইম বরাবরের মতো সেট হতে গিয়ে বল বেশি খরচ করে ফেলেন। তবে এবার ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে মাত্র ১১ রান করে সাজঘরের পথ ধরেন বাঁহাতি এই ওপেনার।

ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম আর আফিফ হোসেন ধ্রুবও। মুশফিক ১৩ বলে ১৩ আর আফিফ ১১ বলে ১১ রানে আউট হন। সৌম্য সরকার অবশ্য হারানো ফর্ম ফিরে পেয়েছেন অনেকটাই।

দুই ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিতই ছিল তার ব্যাটে। তবে দলের একশ রান পূরণ হওয়ার কিছু পরই থামতে হয়েছে তাকেও। ২৬ বলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় সৌম্যর উইলো থেকে আসে ৩৪ রান।

এরপর দুশমন্থ চামিরার করা ইনিংসের ১৮তম ওভারে টানা দুই বলে সাজঘরে ফেরেন শামীম হোসেন পাটোয়ারী আর নুরুল হাসান সোহান। শামীম ৮ বলে ৫ আর সোহান ১৪ বলে করেন ১৫ রান।

শেষদিকে শেখ মাহেদি হাসানের ১২ বলে অপরাজিত ১৬ (একটি করে চার-ছক্কায়) আর তাসকিন আহমেদের ৪ বলে ৪ রানে কোনোমতে ১৪৭ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল দুশমন্থ চামিরা। ডানহাতি এই পেসার ১৭ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট।

The post শুরুতে চেপে ধরেও শেষে গিয়ে হারলো বাংলাদেশ appeared first on Online Bangla News ২৪.

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গেল বাংলাদেশ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। বোলাররা শুরুতে ভালো করলেও খেই হারান শেষদিকে। প্রস্তুতি ম্যাচটি ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

ম্যাচে আগে ব্যাট করে ১৪৭ রান তোলে বাংলাদেশ। টাইগার বোলাররা প্রথম ১১ ওভারে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৭৫ রান। এরপর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন আভিস্কা ফার্নান্দো ও চাকিমা করুনারত্নে। তাদের অবিচ্ছেদ্য ৭৩ রানের পার্টনারশিপে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে মাঠে ছাড়ে লঙ্কানরা।

১৪৮ রানের লক্ষ্য টপকাতে নেমে তাসকিন আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে আউট হন ওপেনার কুশল পেরেরা। ৮ বলে ৪ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে আসে ১৫ রান। তাকে আউট করেন শেখ মেহেদী হাসান। দলীয় স্কোর পঞ্চাশ ছোঁয়ার আগে দীনেশ চান্ডিমালকে আউট করেন সৌম্য। আউট হওয়ার আগে চান্ডিমাল খেলেন ১৫ বলে ১৩ রানের ইনিংস।

অধিনায়ক দাসুন শানাকাও লড়াই করতে পারেননি, ফিরেছেন ৬ রান করে। ভানুকা রাজাপক্ষেকে রানের খাতা খুলতে দেননি সৌম্য। সপ্তম উইকেট জুটিতে ম্যাচ জিতে মাঠ ছাড়েন আভিস্কা ও করুনারত্নে। অর্ধশতকের স্বাদ পান আভিস্কা। বাংলাদেশের হয়ে সৌম্য নেন সর্বোচ্চ ২ উইকেট।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নাঈম শেখের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করে ১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। নাঈম আউট হন ১৯ বলে ১১ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ২৭ রান যোগ করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এ ম্যাচেও ব্যর্থ মুশফিক। ১৩ বলে সমান ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আফিফ হোসেন ১৫ রান করে আউট হলে সৌম্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি। ১টি চার ও ২টি ছয়ের মারে ২৬ বলে ৩৪ রান করে হাসারাঙ্গাকে উইকেট দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ব্যর্থতার মিছিলে নাম তুলেছেন শামীম পাটোয়ারীও। ৮ বল খেলে ৫ রান করে আউট হন তিনি।

শেষদিকে শেখ মেহেদী হাসানের অপরাজিত ১২ বলে ১৬ ও তাসকিন আহমেদের ৪ বলে ৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার হয়ে দুশমন্থ চামিরা সর্বোচ্চ ৩ উইকেট নেন।

The post বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গেল বাংলাদেশ appeared first on Online Bangla News ২৪.

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
আর মাত্র কিছুদিন পরই শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ। পিঠের ইনজুরিতে (ফোলা) ভুগছেন বাংলাদেশ জাতীয় টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি তিনি।

জানা গেছে, এখন পর্যন্ত ইনজুরি থেকে সেরে ওঠেননি রিয়াদ। ফলে তাকে বিশ্রামে রাখা হয়েছে। ওমান থেকে জানানো হয়েছে, মাহমুদউল্লাহ এখনো পিঠের ইনজুরিতে ভুগছেন। তিনি এখন বিশ্রামে আছেন।

এদিকে প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহর পরিবর্তে বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। স্বাগতিকদের উড়িয়ে ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি সেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ৬০ রানের বড় জয়ে শুরু হয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের বিশ্বকাপ প্রস্তুতি।

প্রস্তুতি ম্যাচের পর গতকাল পুরো দল বিশ্রামে কাটিয়েছে। বিশ্বকাপের আগে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ সংযুক্ত আরব আমিরাত যাবে টাইগাররা।

আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন ক্রিকেটাররা। একই ফ্লাইটে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাবে শ্রীলংকা ও ওমান ক্রিকেট দল। তিন দলকে নিয়ে একটি চার্টার্ড ফ্লাইট ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবে।

The post বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ appeared first on Online Bangla News ২৪.

টি-টোয়েন্টি বিশ্বকাপ – দেখুন বাংলাদেশ দল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটবিশ্বে। এবার এই উত্তেজনার মাত্রাটা আরও বাড়িয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে এই সংস্থাটি। আইসিসি কর্তৃক জানা যায় যে, এবারের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা।

চলতি মাসের ১৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের খেলা। সেখান থেকে দুই গ্রুপের দুটি করে চারটি দল বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। আর দুই গ্রুপে ছয়টি করে মোট ১২টি দলের সমন্বয়ে আগামী ২৩ অক্টোবর শুরু হবে মূলপর্বের খেলা।

বিশ্বকাপ শুরু হওয়ার কদিন আগেই প্রাইজমানি প্রকাশ করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাচ্ছে ১৩ কোটি ৬৯ লাখ টাকা। আর রানারআপ দল পাবে ৮ লাখ ডলার বা প্রায় ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের প্রাইজমানির বিস্তারিত তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, সেমিফাইনালে হেরে যাওয়া প্রতিটি দল পাবে ৪ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ থাকছে। আর ২০১৬ বিশ্বকাপের মতই এবারের আসরেও সুপার টুয়েলভে প্রতিটি ম্যাচে জয়ের জন্য থাকছে বোনাস অর্থ। এই রাউন্ডের ৩০টি খেলার প্রতিটিতেই বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার। শুধু তাই নয় সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে উপহার। বিদায়ী আটটি দলের প্রত্যেকে ৭০ হাজার ডলার করে পাবে। এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ৮৯ লাখ টাকা।

The post টি-টোয়েন্টি বিশ্বকাপ – দেখুন বাংলাদেশ দল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে appeared first on Online Bangla News ২৪.

ভারত টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের নতুন নাম দিলো
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ‘কালো ঘোড়া’ বা ‘ব্ল্যাক হর্স’ হিসেবে আখ্যায়িত করেছে উইজডেন ইন্ডিয়া। এমন আখ্যা করার পেছনে চারটি কারণও দেখিয়েছে প্রখ্যাত গণমাধ্যমটি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি আদৌ কতটা হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠছে। তবে জয়ের ছন্দ যে যেকোনো দলকেই প্রবল আত্মবিশ্বাস এনে দিতে পারে, এ কথা অনস্বীকার্য।

আর এ কারণেই বাংলাদেশকে বিশ্বকাপের ‘কালো ঘোড়া’ হিসেবে সম্বোধন করা হয়েছে উইজডেন ইন্ডিয়ার প্রতিবেদনে। প্রতিবেদনটিতে ‘কালো ঘোড়া’ সম্বোধনের চারটি কারণও দেখানো হয়েছে।

প্রথম কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম। মেগা ইভেন্টের আগে জয়ের ধারা দলকে যোগাবে প্রেরণা। যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতা সম্ভব, এই আত্মবিশ্বাসও পাওয়া যায় টানা জয়ের ধারায় থাকলে।

দ্বিতীয় কারণ হিসেবে দেখা হয়েছে সাকিব আল হাসানদের সমৃদ্ধ স্পিন আক্রমণকে।

সাকিব ছাড়াও দলে আছেন মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুবর মত স্পিন অলরাউন্ডার, যারা মিডল অর্ডারে ব্যাট হাতেও দৃঢ়তা দিতে পটু। এছাড়া স্পিনার নাসুম আহমেদের সাম্প্রতিক ফর্ম বাংলাদেশের পক্ষেই কথা বলছে।

তৃতীয় কারণ হিসেবে দেখানো হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের ফর্মে ফেরাকে। বিশ্বকাপে বাংলাদেশের ‘মূল খেলোয়াড়’ হিসেবে দেখা হয়েছে মুস্তাফিজকে।

সংযুক্ত আরব আমিরাতের উইকেটে মুস্তাফিজ ভীষণ কার্যকরী হয়ে উঠতে পারেন, যার প্রমাণ রাখছেন চলতি আইপিএলেও।

বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি দেখানো হয়েছে আরও একটি কারণে- মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব।

চাপের মুখে দলকে দারুণভাবে সামলাতে পারেন রিয়াদ। দল উপকৃত হতে পারে তার অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতায়ও। রিয়াদের অধিনায়কত্বে কোচ-সতীর্থরা খুশি বলেও উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে।

The post ভারত টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের নতুন নাম দিলো appeared first on Online Bangla News ২৪.