হিরো আলম Archives - Online Bangla News ২৪

কোরবানির হাট কাঁপাতে আসছে ‘হিরো আলম’
হিরো আলম সারা দেশের একটি আলোচিত-সমালোচিত নাম। তাই টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগমের খামারের ফ্রিজিয়ান জাতের ৩১ মণ ওজনের ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘হিরো আলম’। ষাঁড়টির বয়স প্রায় ৪ বছর, লম্বায় সাড়ে ৮ ফুট। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। গরুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা জয়নব বেগমের খামারে ভিড় করছেন।

কোরবানির হাট কাঁপাতে আসছে ‘হিরো আলম’!

গরুটির মালিক জয়নব বেগম জানান, তারা দীর্ঘদিন ধরে গরুর খামার করেছেন। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার কোরবানির ঈদে বিক্রির জন্য তিনটি গরু প্রস্তুত করেছেন। তিনটির মধ্যে সব চেয়ে বড় ষাঁড়টির নাম ‘হিরো আলম’। এর ওজন প্রায় ৩১ মণ। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি তিনি প্রায় দেড় বছর আগে পাবনা থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে ক্রয় করেন। এরপর ষাঁড়টির নামকরণ করা হয় আলোচনার শীর্ষে থাকা হিরো আলমের নামে। হিরো আলমের নামে নামকরণ আর এটি অনেক বড় আকৃতির হওয়ায় স্থানীয় লোকজন প্রতিদিনই বাড়িতে ষাঁড়টি দেখতে আসেন।

তিনি জানান, হিরো আলমকে এবার ঢাকার গাবতলীর হাটে বিক্রির জন্য ওঠানো হবে। এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। গরুটিকে প্রাকৃতিক খাবার খাইয়ে পরম যত্নে লালন-পালন করা হয়েছে।

গরুর নামকরণ সম্পর্কে জয়নব বলেন, অনেকেই গরুর নাম রাখে শাকিব খান, ডিপজল, সুলতান, সিনবাদ, মানিক, রতন, রাজা-বাদশা, খোকাবাবু ইত্যাদি। তাই আমিও তাদের মতো আমার গরুর নাম রেখেছি হিরো আলম। হিরো আলম এখন অনেক জনপ্রিয় নাম। তাই তার নামেই নামকরণ করেছি। হিরো আলম উপজেলার সবচেয়ে বড় গরু বলেও দাবি করেন তিনি।

স্থানীয় মোস্তফা কামাল জানান, এত বড় গরু দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি। ভবিষ্যতে আমরাও চেষ্টা করব গরুর ফার্ম করে বড় গরু পালতে।

ডলার মিয়া নামে অপর এক ব্যক্তি জানান, ‘হিরো আলমের’ মতো এত বড় গরু আমার জীবনে দেখি নাই। আমি এই গরু দেখে খুবই উৎসাহিত হচ্ছি। আমি নিজেও গরুর খামার করার কথা ভাবছি।জয়নব বেগমের স্বামী কামরুজ্জামান বলেন, গরু লালন-পালন করতে আমার খুব ভালো লাগে। প্রবাসে যাওয়ার আগে আমি নিজেই গরুর খামার করেছিলাম। আমি প্রবাসে থাকায় স্ত্রীকে দিয়ে প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য একাধিক গরু পালন করি।

গত বছর বিক্রি করা ষাঁড়টির নাম ছিল ‘সোনা বাবু’। সেটির ওজন ছিল প্রায় ৩৫ মণ। ঢাকার গাবতলী হাটে সোনা বাবুর দাম ৯ লাখ টাকা পর্যন্ত ক্রেতারা বলেছিল। ন্যায্যমূল্য না পেয়ে বাড়িতে ফেরত আনতে গিয়ে গাড়ি থেকে নামানোর সময় ওই ষাঁড়টির পা ভেঙে যায়। এরপর ষাঁড়টি তিন লাখ টাকায় বিক্রি করে লোকসান গুনতে হয়েছিল। এবার তিনটি গরু প্রস্তুত করা হয়েছে। তারমধ্যে হিরো আলম সবচেয়ে বড়। আমরা ষাঁড়টির দাম চাচ্ছি ১২ লাখ টাকা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনায়েত করিম বলেন, ‘নিয়মিত ষাঁড়টিকে দেখাশোনা করা হচ্ছে। প্রাকৃতিক খাবার খাইয়ে ষাঁড়টি লালন-পালন করছেন জয়নব বেগম। তার ষাঁড়টিই উপজেলার মধ্যে সবচেয়ে বড়। তবে লকডাউনের কারণে কোরবানির পশু বিক্রি ও ন্যায্যমূল্য নিয়ে খামারিরা চিন্তিত রয়েছেন। আমরা অনলাইনে পশু বিক্রির জন্য অ্যাপস তৈরি করেছি। ওই অ্যাপসের মাধ্যমে যে কেউ কোরবানির পশু বিক্রি করতে পারবেন। তবে এখন পর্যন্ত অ্যাপসে হিরো আলমের দরদাম হয়নি। হিরো আলম বিক্রিতে আমরাও জয়নব বেগমকে সার্বিকভাবে সহযোগিতা করব।’

The post কোরবানির হাট কাঁপাতে আসছে ‘হিরো আলম’ appeared first on Online Bangla News ২৪.

জংলি সেজে আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম
হিরো আলম এর উগান্ডা গান

একের পর এক বিদেশি ভাষায় গান গেয়ে আলোচিত-সমালোচিত হচ্ছেন বগুড়ার হিরো আলম।সমালোচনাকে পাত্তা না দিয়েই এবার আফ্রিকান ভাষায় গান গাইলেন তিনি।

তবে গানের ভাষা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা না তানজানিয়ার তা নিশ্চিত হওয়া যায়নি। এই গানের সঙ্গে তানজানিয়ায় জন্মগ্রহণকারী জানজিবারী তারব গায়িকা ফাতুমা বিনতি বারাকা ওরফে বি কিডুডের একটি গানের সুর ও লিরিক্সের কিছুটা মিল পাওয়া গেছে।

শুক্রবার মিউজিক ভিডিও আকারে গানটি হিরো আলমের ইউপিউবে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বোঝা না গেলেও গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।

গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেও থেমে থামেননি ডিস ব্যবসায়ী হিরো আলম। এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।

The post জংলি সেজে আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম appeared first on Online Bangla News ২৪.

(ভিডিও) নতুন রূপে হাজির হিরো আলম এবার ভাইরাল হলো হিরো আলম এর উগান্ডা গান
হিরো আলম এর উগান্ডা গান

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক নতুন রূপে হাজির হন আশরাফুল আলম। হিরো আলম নামেই বেশি পরিচিত তিনি। কখনো নায়ক, কখনো গায়ক, কখনো বা আলাদীনের দৈত্য হয়ে। নিজেকে নতুন করে হাজির করতে মরিয়া হিরো আলম। এবার নতুন একটি গানে তাকে দেখা গেল ভিন্ন এক চরিত্রে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি হিরো আলমের নতুন একটি গান ভাইরাল হয়েছে। আর এই গানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা গেছে তাকে। একটি আফ্রিকান গানে কন্ঠ দিয়েছেন হিরো আলম। গানটির মিউজিক ভিডিওতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বুঝা না গেলেও, গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি। তবে কেন তার এই বেশ, তা এখনো জানা যায়নি।

এখন পর্যন্ত হিরো আলম বেশ কয়েকটি গান গেয়েছেন। এরমধ্যে কয়েকটি বাংলা গানের পাশাপাশি কিছুদিন পূর্বে একটি আরবী ভাষার গানে তাকে কন্ঠ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও ট্রলের মুখোমুখি হয় সেই গান।

উল্লেখ্য, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান আর মিউজিক ভিডিও নিয়ে হাজির হন আলম। আর এসব গান দিয়ে দিনের পর দিন ভাইরাল হয়েই যাচ্ছেন হিরো আলম।

গানের ভিডিওটি দেখুন-

The post (ভিডিও) নতুন রূপে হাজির হিরো আলম এবার ভাইরাল হলো হিরো আলম এর উগান্ডা গান appeared first on Online Bangla News ২৪.

পরীমনির জন্য গান গাইলেন হিরো আলম, মুহূর্তেই ভাইরাল
গান গেয়ে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন আলোচিত এ অভিনেতা। গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায়। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত গ্রায় অর্ধ লাখ মানুষ গাটি শুনেছেন।

গানটির কথা এরকম- ‘শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না / শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না / উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি।’গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন মোমো রহমান।‘নারী জাতি মায়ের জাতি আর রবে না বঞ্চিত / পরীমনিরা সব বিচার পাবে কেউ রবে না অবহেলিত / উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’- এভাবেই সুরে সুরে প্রতিবাদ জানান হিরো আলম।

প্রসঙ্গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।ঘটনার চার দিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।

সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।ওই দিনই প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

The post পরীমনির জন্য গান গাইলেন হিরো আলম, মুহূর্তেই ভাইরাল appeared first on Online Bangla News ২৪.

(ভিডিও) নবাব রূপে হাজির হিরো আলম গান ছেড়ে নবাবি শুরু করেছে হিরো আলম
বগুড়ার বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম বহুরূপী এক মানুষ। ভক্তদের একের পর এক চকম উপহার দিয়েই চলেছেন তিনি। আলোচনা-সমালোচনা পাত্তা না দিয়ে নিজেকে নতুন রূপে হাজির করাই যেন তার নেশা।

এবার হাজির হলেন তিনি নবাব রূপে। সম্প্রতি তরুণ নির্মাতা শামীম হোসেনের রচনা ও পরিচালনায় ‘নবাব আলম’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয় তবে এই চরিত্রে অভিনয় করে খুব একটা যে সাড়া ফেলতে পেরেছেন তা কিন্তু নয়

শামীম হোসেনের রচনা ও পরিচালনায় ‘প্রেম সম্রাট’ ও ‘আদম ব্যাপারী’ নামে আরও দুটি নাটকে অভিনয় করেছেন হিরো আলম।

‘নবাব আলম’ নাটকে রানীর ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলমের স্ত্রী নুসরাত জাহান জিমু। মন্ত্রীর চরিত্রে এনায়েত রাজীব ও সেনাপতি হিসাবে দেখা যাবে শিমুলকে। এছাড়া শামীম, ফারুখ, জান্নাতসহ আরও অনেকে অভিনয় করেছেন। চিত্রগ্রহণ করেছেন সগীর খান।

নতুন চরিত্র নিয়ে উচ্ছ্বসিত হিরো আলম বলেন, ‘সমালোচনা পাশ কাটিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। ভক্তদের নতুন কাজ উপহার দিতে পারলে ভালো লাগে। এবার আমি সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছি। আশা করি, নবাব আলম নাটকটি সবার ভালো লাগবে। শামীম ভাইয়ের আরও দুটি নাটকে অভিনয় করেছি। সম্পূর্ণ আলাদা ধাচের নাটক দুটিও আশা করি সবার ভালো লাগবে।’

গত ঈদে একটি নাটকে হিরো আলম আলাদিনের দৈত্যের ভূমিকায় অভিনয় করেছেন। ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গেয়ে নিজেকে গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন হিরো আলম। এরপর ইংলিশ, হিন্দি, চীনা এবং আরবি ভাষায় গান গেয়ে আলোচনায় আসেন তিনি। তার এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনাও হয়।

প্রসঙ্গত হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নানাজান তার অভিনীত মানহীন কিছু মিউজিক ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ট্রল হতে থাকে সে কারণেই ভাইরাল হয়ে যায় হিরো আলম এর পর আর 3 থেমে থাকেননি একের পর এক নাচ-গান সিনেমা নাটক সবকিছুই করেছেন উদ্দেশ্য একটাই ভাইরাল হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এখন দেখার বিষয় আবার কি চমক নিয়ে আসছে আলোচিত এই হিরো আলম

The post (ভিডিও) নবাব রূপে হাজির হিরো আলম গান ছেড়ে নবাবি শুরু করেছে হিরো আলম appeared first on Online Bangla News ২৪.