ব্রাজিল Archives - Online Bangla News ২৪

বাবা আর্জেন্টিনার সমর্থক, ছেলে ব্রাজিলের, ফাইনালের আগে সাজালেন বাড়ি
ব্রাজিল-আর্জেন্টিনা খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।নতুন খবর হচ্ছে, কোপা আমেরিকার অতীত সমীকরণে নেইমারদের ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে মেসির আর্জেন্টনা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এ প্রতিযোগিতায় এখনো পর্যন্ত ১৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।সে অর্থে ফাইনালে এগিয়ে আর্জেন্টিনা।

হেড টু হেড পরিসংখ্যানেও এগেয়ে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ। আর্জেন্টিনা জিতেছে ১৫ ম্যাচে আর ১০ ম্যাচে জিতে ব্রাজিল। বাকি ৮ ম্যাচ ড্র হয়।গোল করার দিক থেকেও ব্রাজিলের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। মেসির দেশ কোপায় ব্রাজিলের বিপক্ষে এখনো পর্যন্ত ৫২টি গোল করেছে; অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল করেছে ৪০টি গোল।

তবে সব প্রতিযোগিতায় দুই দলের সাক্ষাতে এগিয়ে ব্রাজিল। এখনো পর্যন্ত দুই দেশ পরস্পরের মুখোমুখি হয়েছে ১০৭ ম্যাচে। তার মধ্যে ৩৯টিতে জিতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল জিতেছে ৪৩টি ম্যাচে। ড্র হয়েছে ২৫টি ম্যাচ। আর্জেন্টিনা গোল করেছে ১৬১টি আর ব্রাজিল করেছে ১৬৬টি।এসব পরিসংখ্যানকে মাথায় নিয়েই রোববার সকালে মারাকানায় শিষ্যদের মাঠে নামাবেন কোচ তিতে।

আর্জেন্টিনাকে রুখে দিতে কেমন হবে তার একাদশ? এখনই জানতে আগ্রহী ব্রাজিলভক্তরা।যদিও এ বিষয়ে এখনও মুখ খুলেননি তিতে, তবে কয়েকজনকে মাঠে দেখা যাবে নিশ্চিত। বাকিটা সম্ভাবনা।সেমিফাইনালে গোলমুখের প্রহরী এডারসনকেই রাখবেন তিতে। ফাইনালে তার হাতেই দেখা যাবে গ্লাভস। অধিনায়কত্ব করবেন থিয়াগো সিলভা। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে নেই ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

গ্রুপপর্বের ম্যাচে চিলির লেফটব্যাক ইউজেনিও মেনার মুখে উড়ন্ত লাথি মেরে লালকার্ড দেখেনে ম্যানসিটির এই ফরোয়ার্ড। পরে জানানো হয় ২ ম্যাচ খেলতে পারবেন না তিনি। সে হিসেবে সেমির মতো ফাইনালেও তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে। জেসুসের অনুপস্থিতিতে একাদশে জায়গা হতে পারে গ্যাব্রিয়েল বারবোসার।ইনজুরির কারণে খেলতে পারবেন না ফেলিপ্পে। বেশ কয়েকদিন ধরেই ইনজুরিতে ভুগছেন তিনি।এদিকে, ভারত ভিন্নরুপে নিজেদের বাড়ি সাজিয়েছে। কারন বাবা আর্জেন্টিনার সমর্থক, ছেলে ব্রাজিলের।

The post বাবা আর্জেন্টিনার সমর্থক, ছেলে ব্রাজিলের, ফাইনালের আগে সাজালেন বাড়ি appeared first on Online Bangla News ২৪.

শুধু মেসি নয়, অন্য যে বিপদ নিয়ে ভাবছে ব্রাজিল
দীর্ঘ ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই পরাশক্তি দল ব্রাজিল ও আর্জেন্টিনা।আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় ঐতিহাসিক মারাকানায় নেইমারদের মুখোমুখি হবেন মেসি-মার্টিনেজরা।সেই ম্যাচকে ঘিরে সবার নজর মেসির ওপর। আর্জেন্টাইন খুদেরাজকেই ব্রাজিলের বিপদ মনে করছেন বিশ্লেষকরা।

যদিও ব্রাজিল দলের ডিফেন্ডার কাসেমিরোর ভাবনা অন্যরকম। তিনি কেবল মেসিকেই বিপদ ভাবছেন না। তার মতে, আর্জেন্টিনা এমন একটি দল যেখানে যে কেউ সেরা হয়ে উঠতে পারে। ঘায়েল করতে পারে প্রতিপক্ষকে।

কলম্বিয়ার ম্যাচে অখ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক এমি. মার্টিনেজের উদাহরণটাই টানলেন তিনি। কে জানত, আন্তর্জাতিকে তেমন একটা অভিজ্ঞতা না থাকা গোলরক্ষকই ফাইনালে নিয়ে যাবে দলকে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ক্যাসেমিরো বলেন, ‘আমি মেসির অনেক প্রশংসা করি। তবে আর্জেন্টিনা শুধু মেসিই নয়। যেমন আমাদের দলের রক্ষণভাগের শক্তি বলতে শুধু কাসেমিরোই নয়। আর্জেন্টিনা এমন একটা দল, যাদের বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আছে। আমাদের পুরো আর্জেন্টিনা দল নিয়েই ভাবতে হবে এবং তাদেরও সমীহ দিয়ে খেলতে হবে।’

তাই বলে মেসিকে খাটো করে দেখাচ্ছেন না কাসেমিরো। তিনি বলেন, ফুটবল শুধু একজন খেলোয়াড়ের বিষয় নয়। মেসির সামর্থ্য ও দক্ষতা কত বেশি তা বেশ জানা আমাদের। তিনি একজন কিংবদন্তি। তবে বিষয়টি শুধু মেসি বা লাউতারোকে ঘিরে নয়। ওরা দুজনই উচ্চপর্যায়ের খেলোয়াড়, বিশ্বের শীর্ষ পর্যায়েই খেলে। ওরা ম্যাচে জ্বলে উঠলে প্রতিপক্ষের জয় পাওয়া কঠিন হয়ে যায়।

নিজের মন্তব্যের আরও ব্যাখ্যা দিয়ে কাসেমিরো বলেন, ‘তবে আমি বলতে চাচ্ছি— এই টুর্নামেন্টে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। প্রতিটা ম্যাচে কারও না কারও বিশেষ কৃতিত্ব লক্ষ্য করা গেছে। তাই পুরো দলকেই সম্মান করতে হবে আমাদের। শুধু মেসিই নয়, পুরো দলের যে কেউ আমাদের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।’

The post শুধু মেসি নয়, অন্য যে বিপদ নিয়ে ভাবছে ব্রাজিল appeared first on Online Bangla News ২৪.

ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাব : ব্রাজিল প্রেসিডেন্ট
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বিশ্বের ফুটবলপ্রেমীদের দুই ভাগে বিভক্ত হওয়া। মাঠে খেলেন ফুটবলাররা আর মাঠের বাইরে তাদের নিয়ে কথার লড়াইয়ে উপনীত হন ভক্ত-সমর্থকরা। যা কখনও কখনও পৌঁছে যায় দুই দেশের শীর্ষস্থানীয় নেতামন্ডলী পর্যন্ত।

যেমনটা দেখা গেল এবার! আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রায় ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। তাই উত্তেজনার পারদটাও বেশ ওপরে।

এরই মধ্যে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে এক সভায় বসেছিলেন দক্ষিণ আমেরিকান দেশগুলোর শীর্ষ নেতারা। যেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এ সভায় আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী করেছেন বলসোনারো।

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বিশেষভাবে বলতে চাই, আমাদের দুই দেশের মধ্যে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা হবে মারাকানায়, কোপার ফাইনালে।’

বলসোনারো আরও যোগ করেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’

ব্রাজিল প্রেসিডেন্ট হয়তো নিছকই মজার ছলে বলেছেন ৫-০ গোলের জেতার কথা। তবে অতীত পরিসংখ্যান জানাচ্ছে, এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে অন্তত ছয়টি ম্যাচে ৫ বার তার বেশি গোলের দেখা মিলেছে। এর সবশেষটি অবশ্য ১৯৬৩ সালে।

এবারের ফাইনালেও তেমন কিছুর পুনরাবৃত্তি করতে পারবে কি না বলসোনারোর দেশ ব্রাজিল, তার উত্তর দেবে সময়।

The post ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাব : ব্রাজিল প্রেসিডেন্ট appeared first on Online Bangla News ২৪.

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল
ব্রাজিলের শুরুটা ছিল ছন্দময়। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয়ে শেষটা হয়েছে অস্বস্তিতে। ঘাম ঝরানো জয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন কোচ তিতে। তাই এই ম্যাচে পরিবর্তন আনা হয় ৮টি। গোলবারের নিচে ফেরেন এদেরসন। একাদশে ফেরেন দানিলো, সিলভা, কাসেমিরো, ফ্রেদ, জেসুস, রিচার্লিসন ও নেইমার।নিলতন সান্তোস স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দল সুযোগ তৈরি করলেও সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া করেছে ব্রাজিল। ১৫ মিনিটে খেলার ধারার বিপরীতে বল পেয়ে যান রিচার্লিসন। দৌড়ে লং রেঞ্জের শট নিয়েছিলেন। কিন্তু বাম প্রান্ত থেকে তার নেওয়া নিরীহ শট সরাসরি জমা পড়ে ব্রাভোর গ্লাভসে।

২২ মিনিটে সুবর্ণ সুযোগটি হাতছাড়া করে তারা। বাম প্রান্ত থেকে চিলি রক্ষণকে বোকা বানিয়ে দূরের পোস্ট বরাবর ক্রস দিয়েছিলেন নেইমার। কিন্তু লক্ষ্যে বল রাখতে পারেননি এগিয়ে আসা ফিরমিনো।২৭ মিনিটে প্রতি আক্রমণে ভালো সুযোগটি পেয়েছিল চিলিও। একক প্রচেষ্টাতে ডান প্রান্ত দিয়ে দৌড়ে দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন চিলির ফরোয়ার্ড ভারগাস। ব্রাজিল গোলকিপার এদেরসন বাম প্রান্তে ঝাঁপিয়ে কোনও মতে তার শট রক্ষা করেছেন।

৩২ মিনিটে আবার সুযোগ তৈরি করেও হতাশ করে সেলেসাওরা। বক্সের প্রান্ত থেকে দানিলোর নেওয়া শট চলে যায় বারের ওপর দিয়ে। বিরতির আগে জেসুসের শট দারুণ সেভে রক্ষা করেন চিলির গোলকিপার ব্রাভো।বিরতির পর ফিরমিনোর বদলে নামেন প্যাকেতা। আর তাতেই দৃশ্যপট পাল্টে যায় সেলেসাওদের। ৪৬ মিনিটে গোলমুখে নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে চিলির জাল কাঁপিয়ে দেন লুকাস প্যাকেতা।

দুই মিনিট বাদে অবশ্য বাজে ট্যাকলের খেসারত দিতে হয় স্বাগতিকদের। ব্রাজিল পরিণত হয় ১০ জনের দলে। সরাসরি লাল কার্ড দেখেন জেসুস। বল দখল করতে গিয়ে বুট দিয়ে চিলি খেলোয়াড় মেনার মুখ বরাবর আঘাত করেন তিনি! তার পর থেকেই বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা। ৬২ মিনিটে চিলি সমতাও ফিরিয়েছিল। ফ্রি কিক থেকে জাল কাঁপিয়েছিলেন ইসলা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় তা। ভার রিভিউ নেওয়া হলে আগের সিদ্ধান্তই বহাল থাকে পরে।

এর পর শেষ দিকে বার বার ব্রাজিল রক্ষণে ত্রাস ছড়ায় ২০১৫ ও ২০১৬ আসরের চ্যাম্পিয়ন চিলি। ভাগ্যদেবী সহায় না থাকায় কাঙ্ক্ষিত গোল তারা পায়নি। যেমনটি হয়েছিল ৭৮ মিনিটে। ভারগাসের দেওয়া শট থেকে বল পেয়ে লক্ষ্য বরাবর শট নেন মেনসেস। দারুণ দক্ষতায় তার শট বাঁচিয়ে দেন ব্রাজিল গোলকিপার।

৮১ মিনিটে সময় নষ্ট করার মাশুল দেন ব্রাজিল গোলকিপার এদেরসন। হলুদ কার্ড দেখেন তিনি। শেষটায় আর গোল না হলেও নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল ব্রাজিল।

এই জয়ে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। যারা প্রথম কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। নির্ধারিত সময়ে খেলাটি ড্র হয় ৩-৩ গোলে।

The post ১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল appeared first on Online Bangla News ২৪.

বগুড়ার নন্দীগ্রামে ব্রাজিল সমর্থক এক গরু চোর আটক
বগুড়ার নন্দীগ্রাম থানায় গরু চুরি মামলায় ইউনুস আলী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের আবু জাফেরের ছেলে।২৭ জুন রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছে ওসি আবুল কালাম আজাদ।

উল্লেখ্য,গত ১৯শে জুন রাত ১টায় উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহসিন আলীর গোয়াল ঘর থেকে ২টি গাভী ও ১টি বাছুর গরু চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৯০ হাজার টাকা।জানা যায়, ২০শে জুন উক্ত গরু চুরির বিষয়ে ভোক্তভোগী মহসিন আলী প্রামানিক থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। অবশেষে তদন্তে ইউনুস আলী উক্ত গরু চুরির সাথে জত থাকার প্রমান পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আসামীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, গরু চুরি সহ একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

The post বগুড়ার নন্দীগ্রামে ব্রাজিল সমর্থক এক গরু চোর আটক appeared first on Online Bangla News ২৪.

আর্জেন্টিনা নয়, ব্রাজিলে হবে ‘কোপা’
কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র ১৩ দিন বাকি। আর এমন সময়ে জানা গেল আর্জেন্টিনার মাঠে গড়াবে না এবারের প্রতিযোগিতাটি। তবে আর্জিইন্টনার পরিবর্তে এবারের কোপা আমেরিকা হবে ব্রাজিলে।

রোববার স্থানীয় সময় গভীর রাতে আয়োজক কনমেবলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে— আর্জেন্টিনায় এবারের কোপা আমেরিকা আয়োজন করা সম্ভব হচ্ছে না।

সোমবার দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল এক বিবৃতিতে জানিয়েছে, কোপা আমেরিকার এবারের আসরটি হবে ব্রাজিলে।

১৩ জুন খেলা শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই।

কোপা আমেরিকা আয়োজন নিয়ে শুরু থেকেই সমস্যা চলে আসছিল। এবারের আয়োজনটি করার জন্য কলম্বিয়ার সঙ্গে যুগ্মভাবে দায়িত্ব পেয়েছিল আর্জেন্টিনা। যা কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম। কিন্তু আন্তঃরাজনীতি সমস্যার কারণে প্রতিবাদের মুখে ২০ মে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া। যার কারণে পুরো আসর আর্জেন্টিনায় হবে বলে সিদ্ধান্ত হয়।

এর পর জানা যায় আর্জেন্টিনায়ও হচ্ছে না লাতিন আমেরিকার এ জমজমাট টুর্নামেন্ট। আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলে হবে কোপা।

আর্জেন্টিনা নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশটির জনগণ চায় না যে ফুটবলের এমন একটি বড় আকারের আয়োজন তাদের দেশে হোক। এতে দেশটিতে মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আর্জেন্টিনার জনগণের সঙ্গে একমত কোপার আয়োজকরাও। চলতি মে মাসে আর্জেন্টিনায় রেকর্ডসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় অনেকটা বিপর্যন্ত লিওনেল মেসির দেশ। এ অবস্থায় সেখানে কোপা আমেরিকা আয়োজন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন আয়োজকরা।

করোনার বিষয়ে কিছু দিন আগে ইঙ্গিত দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বলেছিলেন সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপরে আমাদের বেশি জোর দেওয়া উচিত।

কোপা আয়োজকরা সে পথেই হাঁটছেন। এখন কোন দেশকে ভেন্যু করা হবে তা নিয়ে সোমবার সভায় বসবে কনফেডারেশন। যদিও এরই মধ্যে চিলির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন আয়োজকরা। সব ঠিক থাকলে সেখানেই পুরো প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। তা না হলে টুর্নামেন্টটি সরানো হতে পারে আমেরিকায়।

করোনার কারণে ২০২০ কোপা আমেরিকা আয়োজিত করা সম্ভব হয়নি। যার কারণে এবারের আসর পিছিয়ে জুনে আনা হয়। এবারে আসরটি ১৩ জুন শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।

The post আর্জেন্টিনা নয়, ব্রাজিলে হবে ‘কোপা’ appeared first on Online Bangla News ২৪.