চেয়ারম্যান Archives - Online Bangla News ২৪

এবার চার বিয়ে করার চ্যালেঞ্জ জানালেন সেই চেয়ারম্যান
পটুয়াখালী: বিয়ের দ্বিতীয় দিনেই ৬০ বছরের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে তালাক দিলো কিশোরী। পটুয়াখালীর বাউফলে প্রেমঘটিত সালিশ বৈঠকে মেয়েকে দেখে পছন্দ হওয়ার পর তাৎক্ষণিক বিয়ে করা চেয়ারম্যানকে তালাক দিয়ে বাবার বাড়ি ফিরে গেছে কিশোরী।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় তাদের তালাক সম্পন্ন হয় বলে মেয়ের বাবা নিশ্চিত করেছেন।

এদিকে তালাকের পর আবারও বিয়ে করার চ্যালেঞ্জ দিয়েছেন চেয়ারম্যান শাহিন হাওলাদার।বলেছেন, এবার আর একজনকে নয়, চার জনকে বিয়ে করবেন।

এর আগে, গত শুক্রবার (২৫ জুন) দুপুরে কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার ৫ লাখ টাকা দেন মোহরে ওই কিশোরীকে বিয়ে করেছিলেন।

এ বিষয়ে কিশোরীর বাবা জানান, তার মেয়ে এখন তাদের বাড়িতেই আছেন।

জানা যায়, সেই কিশোরীর সঙ্গে প্রেম ছিল স্থানীয় বএক যুবকের। আর দুই জন পালিয়ে যাওয়ার পর তাদের নিয়ে সালিশে বসেছিলেন গত ২১ জুন দ্বিতীয়বারের মতো ভোটে জেতা আওয়ামী লীগ নেতা।

ঘটনা এটি হলেও চেয়ারম্যানের দাবি, তার প্রেম ছিল সেই কিশোরীর সঙ্গে। তার ভোটের ব্যস্ততার সুযোগে ওই যুবক মেয়েটির সঙ্গে বাড়ান ঘনিষ্ঠতা। আর এই সুযোগে পালিয়ে যান। সালিশে তিনি সব খুলে বলার পর মেয়েটির বাবা বিয়ে দেন তার সঙ্গে।

মেয়েটির বিয়ের বয়স হয়নি। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্তবয়স্ক হিসেবে সনদও দেয়া হয় বিয়ে পড়ানোর আগে।

শাহিন হাওলাদার আগে থেকেই বিবাহিত। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলের বিয়ে দিয়েছেন। আর যাকে দ্বিতীয়বার বিয়ে করেছেন, সেই মেয়ে ও তার নিজের মেয়ে সমবয়সী।

এই বিয়ের আগে প্রথম স্ত্রীর অনুমতিও নেননি চেয়ারম্যান শাহিন। আর রাগে তিনি পটুয়াখালীতে বাবার বাড়ি চলে গেছেন।

The post এবার চার বিয়ে করার চ্যালেঞ্জ জানালেন সেই চেয়ারম্যান appeared first on Online Bangla News ২৪.

সালিশ করতে গিয়ে কিশোরীকে পছন্দ হওয়ায় বিয়ে করে নিলেন চেয়ারম্যান
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কয়েকদিন পরপ্রেমের সম্পর্কের সালিশ করতে গিয়ে কিশোরীকে পছন্দ হওয়ায় বিয়ে করে নিয়েছেন চেয়ারম্যান নিজেই। এদিকে প্রেমিকাকে হারিয়ে কষ্ট সহ্য করতে না পেরে প্রেমিক রমজান বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি বর্তমানে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম শাহিন হাওলাদার (৬০)। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা মার্কায় নির্বাচন করে ইউনিয়নের দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান (২৫) নামের এক যুবকের সাথে একই ইউনিয়নের চুনারপুল এলাকার নবম শ্রেণির ছাত্রী নছিমনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেননি নছিমনের বাবা নজরুল ইসলাম। তিনি এবিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান।

চেয়ারম্যান শাহিন হাওলাদার শুক্রবার ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক ডাকেন। ওই বৈঠকে রমজান ও নছিমনসহ দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সালিস বৈঠকে মেয়ে দেখে পছন্দ হয়ে যাওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। মেয়ের বাবা এ বিয়েতে সম্মতি প্রকাশ করলে ওই দিন বাদজুমা চেয়ারম্যানের আয়লা বাজারস্থ বাসায় কাজী ডেকে এনে ৫ লাখ টাকা কাবিনে নছিমনকে বিয়ে করেন। এটি চেয়ারম্যানের দ্বিতীয় বিয়ে।

নছিমন কনকদিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানান ওই কিশোরীর বয়স ১৫-১৬ বছর হবে। এ ব্যাপারে শাহিন হাওলাদারের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মেয়েটিকে দেখে আমার পছন্দ হওয়ায় তাকে বিয়ে করেছি। এ ছাড়া আমার বিয়ে প্রয়োজন ছিল। কনের বয়স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেনতিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। তার জন্ম তারিখ ২১ এপ্রিল ২০০৩। তিন বছর হয় পড়াশুনা বাদ দিয়েছেন। বিয়ের বিষয়টি নিয়ে তিনি লজ্জিত নন বরং আনন্দিত।

The post সালিশ করতে গিয়ে কিশোরীকে পছন্দ হওয়ায় বিয়ে করে নিলেন চেয়ারম্যান appeared first on Online Bangla News ২৪.