করোনা Archives - Online Bangla News ২৪

সকালে ভর্তি বিকেলে মৃত্যু হচ্ছে করোনা রোগীর
‘হ্যালো কে, শুনছেননি আপনার ভাই তো মারা গেছে। অ্যাই আনুমানিক চাইরটার সময়। লাশ বাড়িতে লইয়া যাইতাছি। পারলে যারে যারে পারেন একটু জানাইয়া দিয়েন।’শনিবার (৩ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক-২) করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে লাশের পাশে বসে করোনায় স্বামীর মৃত্যু সংবাদ দিচ্ছিলেন এক নারী। শোকে পাথর হয়ে কাঁদতে যেন ভুলে গেছেন তিনি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কয়েক দিন ধরে জ্বর। গত রাত থেকে শ্বাসকষ্ট। সকালে ভর্তি করলাম আর বিকেলেই মারা গেল। চিকিৎসার সুযোগটুকুও দিল না।’

পাশেই আরেক মৃত রোগীর স্ত্রী কাঁদছিলেন। তার স্বামী কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে করোনা ধরা পড়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ বিকেলে মারা যান।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দেড় ঘণ্টার ব্যবধানে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে তিনজন রোগীর মৃত্যু হয়। একদিকে করোনায় মৃতের স্বজনরা মরদেহ নিয়ে হাসপাতাল ছাড়ছিলেন আরেক দিকে রোগী ভর্তির জন্য দৌড়ঝাঁপ করছিলেন করোনা আক্রান্তদের স্বজনরা। কেউ ভর্তি হতে পারছিলেন আবার কাউকে অন্য হাসপাতালে যেতে বলা হচ্ছিল। বিশেষ করে মুমূর্ষু রোগীকে ঢামেক হাসপাতাল থেকে ফিরিয়ে দিতে দেখা যায়। এই মুহূর্তে ঢামেক হাসপাতালে কোনো আইসিইউ বেড ফাঁকা নেই বলেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে।

এ দৃশ্য শুধু ঢামেক হাসপাতালেই নয়, অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও রোগী মৃত্যু ও ভর্তিচ্ছু রোগীর চাপ বেড়েছে। ঢামেক হাসপাতালসহ সরকারি হাসপাতালে খরচ কম হওয়ায় রোগীর স্বজনরা প্রথমে সরকারি হাসপাতাল ও পরে শয্যা না পেলে বেসরকারি হাসপাতালে ছুটছেন। শুধু রাজধানীই নয়, বাইরের বিভিন্ন জেলা থেকেও রোগীরা চিকিৎসা নিতে রাজধানীতে ছুটে আসছেন।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে হাসপাতালে মোট শয্যা সংখ্যা ১৩ হাজার ৯৮৬টি। তার মধ্যে শয্যা খালি রয়েছে ৬ হাজার ৭৯৩টি। সারাদেশে আইসিইউ বেড সংখ্যা এক হাজার ১৯৫টি। শয্যা খালি রয়েছে ৪৬৪টি।

রাজধানীর সরকারি ১৬টি ও বেসরকারি ২৮টি করোনা ডেডিকেটেড হাসপাতালে মোট সাধারণ শয্যা ৫ হাজার ৫৮৯টি। তার মধ্যে খালি রয়েছে ২ হাজার ৮৬১টি। এছাড়া ৮২৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি ৩৪৫টি।সরকারি ১৬টি হাসপাতালে সাধারণ শয্যা ৩ হাজার ৮০৭টির মধ্যে খালি ১ হাজার ৮৯৭টি। এছাড়া আইসিইউ শয্যার মধ্যে ৩৮৪টির মধ্যে খালি ১১৭টি।

এছাড়া বেসরকারি ২৮টি হাসপাতালে সাধারণ শয্যা ১ হাজার ৭৮২টির মধ্যে খালি ৯৬৪টি। এছাড়া আইসিইউ ৪৪২টির মধ্যে খালি ২২৮টি।পরিসংখ্যান দেখলে রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনো অর্ধেক শয্যা খালি। তারপরও রোগী নিয়ে গেলে অধিকাংশ হাসপাতালেই নানা অজুহাতে ভর্তি না নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে আইসিইউ শয্যা তো পাওয়াই যাচ্ছে না অভিযোগ করেছেন অনেকেই।

এদিকে, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে আইসিইউ ও সাধারণ বেডে কত সংখ্যক রোগী ভর্তি রয়েছেন, গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঢামেক হাসপাতালের ২০টি আইসিইউ বেডের একটিও খালি নেই। গত ২৪ ঘণ্টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন চারজন করোনা রোগীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, হাসপাতালের ৭৮০টি সাধারণ শয্যার মধ্যে ৫৫৮ জন রোগী ভর্তি রয়েছেন। আলাপকালে তিনি বলেন, ঢামেকের করোনা আইসিইউতে সব সময়ই রোগী থাকে।

রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, তাদের হাসপাতালে ৫০০টি সাধারণ শয্যার মধ্যে ৪৮৮ জন রোগী ভর্তি আছেন। এছাড়া ২১২টি আইসিইউয়ের মধ্যে ৯১টিতে রোগী ভর্তি রয়েছেন।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ২৭৫টি সাধারণ শয্যায় অতিরিক্ত ২৬ জন অর্থাৎ ৩০৫ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ১০ শয্যার আইসিইউয়ের একটিও খালি নেই বলে জানা গেছে।

The post সকালে ভর্তি বিকেলে মৃত্যু হচ্ছে করোনা রোগীর appeared first on Online Bangla News ২৪.

নওগাঁয় পথচারীদের ডেকে করোনা পরীক্ষা
রাস্তার পাশে কিংবা উন্মুক্ত স্থানে টেবিল-চেয়ার পেতে বসেছেন স্বাস্থ্যকর্মীরা। পথচারীদের ডেকে এনে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন। উপসর্গ না থাকায় শুরুতে অনেকে নমুনা দিতে চান না। পরে স্বাস্থ্যকর্মীদের পীড়াপীড়িতে নমুনা দিয়ে কয়েক মিনিটের মধ্যেই অনেকে বিস্মিত। কারণ, তাঁদের অনেকেই করোনা পজিটিভ।

দৈবচয়ন পদ্ধতিতে পথচলতি মানুষের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার পর উদ্বেগজনক চিত্র পাওয়া গেল উত্তরের সীমান্ত জেলা নওগাঁয়। গত রোববার থেকে মঙ্গলবার এই তিন দিনে ১১টি উপজেলায় ১ হাজার ৮৩২ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পরীক্ষায় ১৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ৯ শতাংশ। স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই উপসর্গবিহীন ছিলেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পরও নমুনা দিতে মানুষের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছিল না। ৩০ লাখ জনসংখ্যার এই জেলায় প্রতিদিন সরকারি হাসপাতালের নমুনা সংগ্রহ বুথে মাত্র ১৫০ থেকে ২০০ নমুনা সংগ্রহ হচ্ছিল এবং এখনো এই পরিস্থিতি।

এ অবস্থায় জেলার করোনা পরিস্থিতি বোঝা বেশ মুশকিল হয়ে ওঠে। তাই তাঁরা সিদ্ধান্ত নিলেন, যেসব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি, ওই সব এলাকায় উন্মুক্ত স্থানে ক্যাম্প করে মানুষের করোনা পরীক্ষা করাবেন। সে অনুযায়ী নওগাঁ সদরসহ ১১টি উপজেলায় উন্মুক্ত স্থানে ক্যাম্প করে মানুষকে বুঝিয়ে তাঁদের নমুনা সংগ্রহ করা হয় এবং তাঁদের নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। ডেপুটি সিভিল সার্জন বলেন, ‘এই প্রক্রিয়াকে আমরা বলছি দ্বৈবচয়ন পদ্ধতি।’

ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, যাঁরা এভাবে নমুনা দিয়েছেন, তাঁদের জোরাজুরি করে, একপ্রকার ধরে এনে নমুনা সংগ্রহ করতে হয়েছে। পরীক্ষায় যাঁদের পজিটিভ এসেছে, তাঁদের অনেকেই নমুনা দিতে চাননি। কিন্তু যখন ফলাফল পান, তখন বিস্মিত হন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত রোববার উন্মুক্ত স্থানে ক্যাম্পে চলতি পথের মানুষকে ডেকে এনে ১ হাজার ১০৮ জনের নমুনার অ্যান্টিজেন পরীক্ষায় ৯৫ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। তাতে শনাক্তের হার দাঁড়ায় ৮ দশমিক ৫৭ শতাংশ। পরদিন সোমবার একই প্রক্রিয়ায় ৪৭২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক ২ শতাংশ। গত মঙ্গলবার দ্বৈবচয়ন পদ্ধতিতে ২৫২ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

এই পদ্ধতিতে করোনা শনাক্তকরণ পরীক্ষা সম্পর্কে নওগাঁর সিভিল সার্জন আবু হানিফ প্রথম আলোকে বলেন, ‘নানা কারণে যাঁরা করোনাভাইরাস পরীক্ষা করেননি, এ রকম বিভিন্ন বয়সের পথচারী, যানবাহনের যাত্রী, ছাত্রছাত্রী, দিনমজুর, চা-পান দোকানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভ্রাম্যমাণ পরীক্ষাকেন্দ্রের মাধ্যমে বিনা খরচে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন তাঁরা। পরীক্ষার ফলাফল দেখে মনে হয়েছে, জেলায় উপসর্গহীন এবং উপসর্গ আছে, এমন আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ৩ থেকে ৪ শতাংশও হতে পারে। এটা বেশ উদ্বেগজনক।’

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল বারী বলেন, জেলার বাসিন্দাদের মধ্যে কত শতাংশ আক্রান্ত, তাঁর সঠিক সংখ্যা বড় পরিসরে পরীক্ষা না করে বলা মুশকিল। তবে তিন দিনের অ্যান্টিজেন পরীক্ষায় যে চিত্র পাওয়া গেছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক।

নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ২৩ এপ্রিল। সেই থেকে আজ পর্যন্ত ১৭ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে; যা পুরো জেলার করোনা শনাক্তের প্রায় ৪৪ শতাংশ। জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯২ জন। করোনায় আক্রান্ত হয়ে ৪৮ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৯১ শতাংশ।

The post নওগাঁয় পথচারীদের ডেকে করোনা পরীক্ষা appeared first on Online Bangla News ২৪.

স্যালাইন পানি দিয়ে সহজেই হবে করোনার পরীক্ষা
স্যালাইন দিয়ে আরও সহজেই করোনা পরীক্ষার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন ভারতের একদল বিজ্ঞানী। বর্তমানে যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা হয়ে থাকে, তারচেয়ে নতুন উদ্ভাবিত এই পদ্ধতি আরও সহজ। নতুন এই পরীক্ষা করতে কোনও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন পড়বে না। বর্তমান পদ্ধতিতে নাক এবং গলা থেকে নমুনা সংগ্রহের সময়ে অনেকেরই সমস্যা হয়।

গার্গল করা স্যালাইন পানি থেকেই তিন ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব। এই পদ্ধতির উদ্ভাবক ভারতের মহারাষ্ট্রের নাগপুরের এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানী কৃষ্ণ খৈরনারের নেতৃত্বাধীন বিজ্ঞানীরা।

নতুন পদ্ধতিতে কীভাবে করোনা পরীক্ষা করা হবে তা নিয়ে খৈরনার জানান, এই পদ্ধতিতে যে কেউ নমুনা সংগ্রহ করতে পারেন। একটি টিউবের ভেতরে রাখা থাকবে স্যালাইন জল। ওই জল মুখে নিয়ে ১৫ সেকেন্ড ধরে গার্গল করতে হবে। তার পর তা ওই টিউবেই তা ফেলে দিতে হবে। এটাই নমুনা সংগ্রহের পদ্ধতি। এরপর ওই নমুনা গবেষণাগারে নিয়ে গিয়ে অন্য আরেকটি বাফার সলিউশনের সঙ্গে মিশিয়ে ঘরের তাপমাত্রায় আধ ঘণ্টার মতো রেখে দিতে হবে। তারপর ওই তরল নমুনাটি ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬ মিনিট ধরে ফোটালেই তা থেকে আরএনএ পাওয়া যাবে। যা থেকে সহজেই জানা যাবে, সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত কিনা।

নতুন এই পদ্ধতিকে অনুমোদনও দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। এই পদ্ধতিতে গ্রামঞ্চলে বিশেষত আদিবাসী এলাকায় একসঙ্গে বহু মানুষের করোনা পরীক্ষা করা সম্ভব হবে।

The post স্যালাইন পানি দিয়ে সহজেই হবে করোনার পরীক্ষা appeared first on Online Bangla News ২৪.

ভারতে কমছে করোনার প্রকোপ দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামল
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে নতুন সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু নেমে এসেছে তিন হাজারের নিচে। সংক্রমণও কমে সোয়া এক লাখের কাছাকাছি।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনে।

এছাড়া ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় তিন সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৯ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন।

The post ভারতে কমছে করোনার প্রকোপ দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামল appeared first on Online Bangla News ২৪.